Friday, April 3, 2026

কবে থেকে রিহ্যাব শুরু, নিজেই জানালেন ঋষভ পন্থ

Date:

Share post:

পায়ে বড়সড় চোট। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নেই ঋষভ পন্থ (Rishabh Pant)। দেশে ফেরার আগে ভারতীয় দলের সতীর্থদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন ঋষভ পন্থ। এবার তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ঋষভ পন্থের। কয়েক দিনের মধ্যেই শুরু করবেন রিহ্যাব। কেমনভাবে নিজেকে সারিয়ে তুলবেন সেই কথাই নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋষভ পন্থ জানিয়েছেন, আমার প্রতি যে ভালোবাসা, শুভেচ্ছা আপনারা পাঠিয়েছেন তাতে আমি আপ্লুত। এটাই তো সেরে ওঠার প্রধান শক্তি। আমার পায়ের ভেঙে যাওয়া অংশটা খানিকটা ঠিক হলেই রিহ্যাব শুরু করব। সেই পথেই খানিকটা ধৈর্য ধরতে হবে। দেশের হয়ে খেলাটাই আমার জীবনের প্রধান গর্বের জায়গা।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে জোড়া সেঞ্চুরি ইনিংস রয়েছে ঋষভ পন্থের। প্রতি ম্যাচেই ঋষভের জন্য লড়াই আরও জোরদার হয়েছে ভারতীয় দলের। কিন্তু চতুর্থ টেস্টেই ভয়ঙ্কর চোট পেয়েছেন তিনি। আর তাতেই সব শেষ। এবারের মতো সিরিজে যাত্রা শেষ ঋষভ পন্থের। নিজেকে সারিয়ে তোলার কাজ এখন থেকেই শুরু তাঁর।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...