Thursday, June 25, 2026

আন্দামান- নিকোবরে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৬.২

Date:

Share post:

কেঁপে উঠলো টেকটোনিক প্লেটের সংঘর্ষপ্রবণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (earthquake Andaman Nicobar Islands)। সোমবার রাতে আচমকাই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

সুনামিপ্রবণ এই ভূমিকম্প-সংবেদশীল অঞ্চলে তীব্র কম্পন চাঞ্চল্য ছড়িয়েছে। ভূগর্ভ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। মঙ্গলবার সকাল পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। চলতি মাসে গত ১০ এবং ১১ জুলাই পর পর দু’বার কেপে ওঠে দিল্লি এবং আশপাশের এলাকা। প্রথমটার ক্ষেত্রে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৪ এবং দ্বিতীয় দিন ৩.৭। যত দিন যাচ্ছে ততই ভূমিকম্পের প্রবণতা বাড়তে থাকায় উদ্বেগে বিশেষজ্ঞরা।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...