Saturday, June 27, 2026

কুল্লান ব্রিজ থেকে সিন্ধু নদীতে ITBP জওয়ানদের বাস, শুরু অস্ত্র উদ্ধার অভিযান

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের গান্দেরবালের কুল্লান এলাকায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) জওয়ানদের বাস দুর্ঘটনা। কুল্লান সেতু থেকে সোজা সিন্ধু নদীতে পড়ে গেল সেনার বাস (ITBP Jawans fell down from the Kullan bridge into River Sindh)। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। সেনা সূত্রে জানা গেছে বেশকিছু অস্ত্র নিখোঁজ হওয়ার খবর মিলতেই এসডিআরএফ গান্ডারবাল এবং এসডিআরএফ সাব-কম্পোনেন্ট গুন্ডের (SDRF Ganderbal and SDRF Sub Component Gund) যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত তিনটি অস্ত্র খুঁজে পাওয়া গেছে বলে সূত্রের খবর।

জানা গেছে, যেহেতু এখনও পর্যন্ত অভিযান চলছে তাই হতাহতের সংখ্যা সম্পর্কে এখনই স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব নয়। সেনাবাস নদীর মধ্যে উল্টে যাওয়ায় উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। দ্রুত আরও তথ্য আপডেট করা হবে। কীভাবে ITBP জওয়ানদের বাস দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...