Thursday, June 25, 2026

ঘূর্ণাবর্ত-নিম্নচাপ- মৌসুমী অক্ষরেখার ত্রিফলা, রাজ্যজুড়ে সারাদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

বুধের বৃষ্টি ভেজা সকালে দক্ষিণবঙ্গের সর্বত্রই বর্ষার চেনা ছবিটা ধরা পড়েছে। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে উত্তর বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সরে এসেছে ঘূর্ণাবর্ত, দোসর অক্ষরেখা। সঙ্গে আবার রয়েছে নিম্নচাপ। সবমিলিয়ে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গে আজ দফায় দফায় ভারী বর্ষণের (Heavy rain) পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস (Weather Department)জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত আকাশের অবস্থার বদল হবে না। এদিন পূর্ব ও-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। সমুদ্রজীবীদের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। উপকূলের নিচে এলাকায় জল জমার আশঙ্কার পাশাপাশি বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...