Thursday, June 25, 2026

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বেজিং, মৃত অন্তত ৩৮! জরুরি অবস্থা জারি প্রশাসনের 

Date:

Share post:

প্রবল বৃষ্টির জেরে বন্যা বিধ্বস্ত চিনের রাজধানী (Beijing flood situation)। প্রাকৃতিক দুর্যোগে বেজিংয়ের এত খারাপ অবস্থা শেষ কবে হয়েছে মনে প্রশাসনের কর্তাব্যক্তিরা। মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ৩৮ ছাড়িয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৩০টি গ্রাম, ঘরছাড়া ৮০ হাজার মানুষ।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিয়ুন এবং ইয়াংকিং জেলা। পরিস্থিতির গুরুত্ব বুঝে জরুরি অবস্থা জারি করেছে চিন সরকার (China Government declares emergency) ।

ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেজিংয়ের ৩১টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ঘরবাড়ি, দোকান এবং সরকারি কার্যালয় জলমগ্ন। চিনের আবহাওয়া দফতর (Weather Department, China) জানিয়েছে, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে ১৬৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা সাম্প্রতিক কালের মধ্যে রেকর্ড। বেজিংয়ের মিয়ুন জেলার দু’টি এলাকায়। ওই এলাকাগুলিতে ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর। যদিও বৃষ্টির জেরে বারবারই বাধাপ্রাপ্ত হতে হচ্ছে কর্মীদের।প্রেসিডেন্ট শি জিনপিং গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে সে দেশের সরকারি সূত্রে জানা গেছে। তিনি ইতিমধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে প্রায় ৫৫০ মিলিয়ন ইউয়ান সাহায্য ঘোষণা করেছেন। আবহবিদরা বলছেন এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। ফলে পরিস্থিতি ক্রমাগত ভয়াল আকার ধারণ করতে পারে।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...