Saturday, March 14, 2026

ওভাল ম্যাচের আগে পিচ প্রস্তুতকারকের সঙ্গে বিতর্কে জড়ালেন গম্ভীর!

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের (Ind vs Eng) পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। সিরিজের সমতা ফেরাতে এই ম্যাচ শুভমনদের কাছে ‘ডু অর ডাই’ পরিস্থিতির সমান। ঋষভ পন্থ ফিরে যাওয়ায় আগামী ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে পরিবর্তন হচ্ছে। তবে খেলা শুরুর ৪৮ ঘণ্টা আগে এই সবকিছুকে ব্যাকফুটে ফেলে, পিচ সংক্রান্ত বিতর্কে নাম জড়ালো কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। ওভালের প্রধান পিচ প্রস্তুতকারক লি ফর্টিসের (Oval pitch curator Lee Fortis) সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ানোর পাশাপাশি মেজাজ হারিয়ে টিম ইন্ডিয়ার কোচ নাকি তাঁকে গালিগালাজও করেছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই গোটা ঘটনার ব্যাখ্যা ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

টিম ইন্ডিয়ার (Indian cricket team)তরফে বলা হয়েছে, প্র্যাকটিসের মাঝে মাঝে মাঠে আইস বক্স রাখা নিয়ে ফর্টিস ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে অভব্য আচরণ করেন। বিষয়টা ভালো চোখে দেখেননি কোচ গম্ভীর। তিনি প্রতিবাদ করলেন প্রথম থেকেই ইচ্ছাকৃতভাবে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন সীতাংশু। তিনি বলেন পিচ পরীক্ষা করার সময়, সেখানকার এক মাঠকর্মী আড়াই মিটার দূরে সরে গিয়ে গৌতমকে দড়ির বাইরে থেকে পিচ দেখার নির্দেশ দেন। পাশাপাশি এমন আচরণ করা হয় ওভালের পিচ প্রস্তুতকারক টিমের তরফ থেকে যেন মনে হচ্ছে কোন মূল্যবান সামগ্রী দেখতে চাওয়া হচ্ছে। গম্ভীর এমনিতে চুপচাপ হলেও এই আচরণ তিনি মেনে নিতে পারেননি। একসময় সংশ্লিষ্ট কর্মীর দিকে তাকিয়ে তাঁকে বলতে শোনা গেছে, ‘‘তুমি এখানে এক জন মাঠকর্মী মাত্র। যাও, যেখানে খুশি রিপোর্ট কর। তুমি মাঠকর্মী ছাড়া কিছু নও।’’ পরবর্তীতে ফর্টিসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...