Sunday, June 7, 2026

বিএলও নিয়োগের নির্দেশিকা কমিশনের, বৈধ ভোটার যেন বাদ না পড়ে: অবস্থান রাজ্যের

Date:

Share post:

অবৈধ ভোটার বাদ দিবার নাম করে যেন বৈধ ভোটার বাদ না পড়ে। এটাই অবস্থান রাজ্যের। ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের কোনও আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসাবশত বৈধ ভোটারদের বাদ দেওয়া চক্রান্ত যেন না চলে। রাজ্যের এই অবস্থানের মধ্যেই বিএলও নিয়োগের নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

শুধু বিহার নয়, সারাদেশেই নিবিড় ভোটার তালিকা সংশোধন হবে- আগেই জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নতুন নির্দেশিকা জারি করল কমিশন। SIR-এর জন্য সমস্ত রাজ্যে BLO, AERO এবং সুপারভাইজার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের একটা বড় সংখ্যক বুথে বিএলও নিয়োগ করা যায়নি। বুথের সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। এবার প্রত্যেকটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ১২০০ ভোটার থাকবে। সমস্ত রাজ্যগুলি যেখানে ERO, AERO, BLO এবং সুপারভাইজারদের শূন্য পদ রয়েছে সেগুলিকে দ্রুত পূরণ করতে হবে। একক ভোট কেন্দ্রে ১২০০ ভোটার থাকলে অতিরিক্ত BLO নিয়োগ করতে হবে।

স্পষ্ট অবস্থানে নেওয়া হয়েছে রাজ্যের তরফে। জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন, অবৈধ ভোটার বাদ-এর কোনওটাতেই তাদের আপত্তি নেই। কিন্তু এসবের ছুতোয় কোনওভাবেই বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না।

আরও পড়ুন- টলিউড বিতর্কে ফের উত্তাপ, শুক্রবার দুপুরে মুখোমুখি পরিচালক – ফেডারেশন! মামলাকারীদের উদ্দেশ‌্য নিয়ে প্রশ্ন অরিন্দম-সৃজিতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...