Saturday, June 27, 2026

টলিউড বিতর্কে ফের উত্তাপ, শুক্রবার দুপুরে মুখোমুখি পরিচালক – ফেডারেশন! মামলাকারীদের উদ্দেশ‌্য নিয়ে প্রশ্ন অরিন্দম-সৃজিতের

Date:

Share post:

টলিউডের চলমান দ্বন্দ্বে নয়া মোড়! বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব রাষ্ট্রপতির সফরের কারণে নির্ধারিত বৈঠকে যোগ দিতে পারেননি বলে আদালতে জানায় রাজ্য। বস্তুত সেই কারণে নতুন করে যৌথ শুনানির দিন স্থির করেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এভাবে সমস্যার সমাধান সম্ভব নয়। তাই শুক্রবার দুপুর ২টোয় ফেডারেশন এবং মামলাকারী পরিচালকদের মধ্যে নতুন করে বৈঠকের নির্দেশ দেন তিনি। সেই বৈঠকের রিপোর্ট আগামী ১১ আগস্ট আদালতে জমা দিতে হবে সচিবকে। সূত্রের খবর, শুক্রবার দুপুর ২টায় রবীন্দ্রসদনে বৈঠকে বসবেন ফেডারেশন এবং মামলাকারী পরিচালকরা।

এদিনের শুনানি শুরুর আগেই দুই পরিচালক অরিন্দম শীল ও সৃজিত মুখার্জি আদালতের কাছে প্রকাশ্যে প্রশ্ন তোলেন মামলাকারীদের উদ্দেশ্য নিয়ে। তাঁদের বক্তব্য, ইন্ডাস্ট্রির প্রায় ৯ হাজার কলাকুশলী ও শিল্পীর ভবিষ্যৎ ঝুলে আছে কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের কারণে। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা লেখেন, কিছু মানুষের নোংরা অভিসন্ধির জন্যই ফেডারেশনের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। কিন্তু ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সদিচ্ছার ফলে সেই দূরত্ব এখন ঘুচেছে। তাঁরা আরও প্রশ্ন তোলেন, ১৩ জন মামলাকারীর মধ্যে ৭ জন তো প্রায় কাজই করেন না। তাহলে কার ইন্ধনে তাঁরা আদালতের দ্বারস্থ হলেন? একইসঙ্গে লেখিকা-পরিচালক পারমিতা মুন্সী মামলাকারী পক্ষ থেকে সরে দাঁড়িয়ে ফেডারেশনকে সমর্থন জানান। তাঁর মন্তব্য, এই আন্দোলন এখন আর শিল্পী বা কলাকুশলীদের স্বার্থের কথা বলে না। ব্যক্তিগত এজেন্ডাই মুখ্য হয়ে উঠেছে।

আরও পড়ুন- বাংলা বিরোধী বিজেপির নয়া চক্রান্ত! এবার পুজো উদ্যোক্তাদের আয়কর নোটিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...