Sunday, April 5, 2026

গঙ্গাসাগর সেতু প্রকল্পে গতি আনতে নতুন টেন্ডার ডাকছে রাজ্য, শর্তে শিথিলতা 

Date:

Share post:

বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতু প্রকল্পে ফের গতি আনতে কোমর বাঁধল রাজ্য সরকার। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, মূল ভূখণ্ডের সঙ্গে সাগরদ্বীপকে স্থায়ী ভাবে যুক্ত করতে এবার নতুন করে দরপত্র ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের টেন্ডারে নির্মাণ সংস্থাগুলির প্রত্যাশিত সাড়া না পাওয়ায় তা বাতিল করা হয়েছিল। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ শর্ত শিথিল করে নতুন টেন্ডারে আগ্রহী সংস্থাগুলির অংশগ্রহণের রাস্তা খুলে দিতে চলেছে রাজ্য। সূত্রের খবর, আর্থিক ও কারিগরি যোগ্যতার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার পাশাপাশি, আন্তর্জাতিক সংস্থাগুলির অংশগ্রহণ নিশ্চিত করতে বৈদেশিক মানদণ্ড মেনে চলার নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত সাগরদ্বীপে এখনও পর্যন্ত মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ নেই। মুড়িগঙ্গা নদীর উপর লট–৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত এই সেতু দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় মানুষের। বহুবার কেন্দ্রের কাছে দরবার করেও সাড়া না মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকার নিজস্ব উদ্যোগেই এই সেতু নির্মাণ করবে। তৈরি হয়েছে প্রকল্পের বিস্তারিত রিপোর্ট (DPR)।

পূর্ত দফতর সূত্রে আরও জানা গিয়েছে, কচুবেড়িয়া অংশে সেতু নির্মাণের জন্য মোট ৩৯ জন জমি মালিকের জমি ও পানবরজ অধিগ্রহণের প্রয়োজন হবে। এর মধ্যে ইতিমধ্যেই ২২ জন জমি দিয়েছেন। বাকি জমি অধিগ্রহণের কাজও দ্রুত শেষ করার উদ্যোগ চলছে। পাশাপাশি, রাজ্য সরকারের নিজস্ব অর্থায়নে অথবা সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (PPP মডেলে) প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

সরকারি আধিকারিকদের মতে, সব কিছু ঠিকঠাক চললে আগামী ২০২৫ সালের মধ্যেই সেতু নির্মাণের কাজ শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেতু তৈরি হলে শুধুমাত্র পরিবহণের সময়ই কমবে না, বদলে যাবে গোটা সাগরদ্বীপের সামাজিক ও আর্থিক চিত্র। এই প্রকল্প বাস্তবায়িত হলে, সাগরদ্বীপে বছরে একবার নয়, সারা বছর ধরে পর্যটন ও ব্যবসারও সুযোগ খুলে যাবে বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন – উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা! নবান্নে জরুরি বৈঠক  মুখ্যসচিবের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...