Tuesday, June 9, 2026

এবার এনআরসি নোটিশ কোচবিহারের মোমিনাকে

Date:

Share post:

দিনহাটা-মাথাভাঙার পর এবার তুফানগঞ্জ। ফের বাংলার বাসিন্দার কাছে এসআরসি-র (NRC) নোটিশ পাঠিয়ে চূড়ান্ত হেনস্থা অসম সরকারের। এবার তুফানগঞ্জের বাঁশরাজা এলাকার বাসিন্দা মোমিনা বিবির কাছে এল এনআরসি-র নোটিশ। জানা গিয়েছে, নোটিশটি অসমের ধুবুড়ি থেকে মোমিনা বিবির (Momina Bibi) কাছে এসেছে। তুফানগঞ্জের বাসিন্দা হলেও তাঁর বিয়ে হয়েছিল অসমের (Asam) আগমনি এলাকায়। প্রায় ৪৫ বছর আগে স্বামী জহির মিঞাকে নিয়ে তুফানগঞ্জে চলে আসেন মোমিনা বিবি। কিছুদিন পর বিবাহবিচ্ছেদের জেরে দ্বিতীয় বিয়ে করে সংসার পাতেন মোমিনা। বর্তমানে স্বামী ও ২ সন্তানের সঙ্গে তুফানগঞ্জে বসবাস করেন তিনি। কিন্তু গত একবছরে প্রায় তিনবার তাঁর কাছে এই নোটিশ এসেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা হওয়া সত্ত্বেও ডবল ইঞ্জিন বিজেপি সরকারের এই হেনস্থার তীব্র নিন্দা করছে তৃণমূল। তুফানগঞ্জের শালবাড়িতে মোমিনা বিবির বাড়িতে গিয়ে কথাবার্তা বলেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে৷ অসমের বিজেপি সরকার কোচবিহারকে ‘টার্গেট’ করেছে৷ ভোটে ফল খারাপ হবে বুঝেই এই চক্রান্ত শুরু করেছেন হিমন্ত বিশ্বশর্মা৷ আরও পড়ুনঃ বারাসতের মাদ্রাসায় বাঘ! শিক্ষকের AI ভিডিও ঘিরে আতঙ্ক 

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...