Tuesday, June 2, 2026

অস্ট্রেলিয়া সফরেও অনুর্ধ্ব-১৯ দলে বৈভব সূর্যবংশী

Date:

Share post:

ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরেও ভারতীয় দলে সুযোগ পেলেন  ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহল জুড়ে হৈচৈ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল (India u-19)। সেখানেও এখন অটোমেটিক চয়েজ বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, এরপর বৈভব (Vaibhav Suryavanshi) যে এখন অনুর্ধ্ব-১৯ দলে নির্বাচকদের অন্যতম প্রধান পছন্দ তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাট থেকে টেস্টে, বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাট থেকে এসেছে বিরাট রানের ঝলক। এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে জুনিয়র ভারতীয় দল। সেখানেও দলের ওপেনিং কম্বিনেশনে কোনওরকম বদল নয়। আয়ূশ মার্তের সঙ্গে বৈভব সূর্যবংশীর পার্টনারশিপটাকেই রেখেছেন নির্বাচকরা। আগামী দিনের জন্য যে এখন থেকেই এই জুটিকে ভারতীয় দল তৈরি করতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএল থেকেই উত্থান বৈভব সূর্যবংশী। কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সেখানে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। এরপর দেশের জার্সিতে ইংল্যান্ডের মাটিতে করেছেন একের পর এক নয়া রেকর্ড। সেই বৈভবকেই এবার দেখা যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। ইংল্যান্ডের চ্যালেঞ্জের কড়া জবাব দিয়েছেন এই কিশোর ক্রিকেটার। এবার অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ সামলানোর সুযোগ তাঁর সামনে। সেখানেও বৈভবের এই পারফরম্যান্সের ধারা অব্যহত থাকে কিনা সেটাই দেখার।

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...