Sunday, March 15, 2026

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ কবে, আজই জানাবে WBJEEB!

Date:

Share post:

রাজ্যের লক্ষাধিক মেধাবী ছাত্র -ছাত্রীদের উৎকণ্ঠার অবসান, পরীক্ষার প্রায় মাস তিনেক পর অবশেষে বৃহস্পতিবার চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল (WBJEE Result) প্রকাশ নিয়ে সাংবাদিক বৈঠক করতে চলেছে বোর্ড। পরীক্ষা হয়েছিল গত ২৭ এপ্রিল, কিন্তু কলকাতা হাইকোর্টে (Calcutta High court) ওবিসি মামলার (OBC Reservation Case) জটিলতার কারণে রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল আপডেট পেতে প্রায় পঁচানব্বই দিন সময় লেগে গেল। এদিন দুপুর ২টোয় সল্টলেকের রূপান্নয় WBJEEB-র অফিসে প্রেস কনফারেন্সের করবেন চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhyay) ।

বেশ কিছুদিন ধরেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে চাপানউতোর চলছিল। অনিশ্চয়তায় ভুগছিলেন লক্ষাধিক পড়ুয়া। ইতিমধ্যেই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ আগামী ৭ আগস্টের মধ্যে রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছ থেকে চাওয়া হয়েছিল এই রিপোর্ট। এরইমধ্যে সামনে এল বড় খবর। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে ফলপ্রকাশের সব প্রস্তুতি সেরে রাখা হয়েছে। কিন্তু ওবিসি সংরক্ষণ মামলার জটিলতার কারণে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছে না। এরইমধ্যে কলকাতা হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সবুজ সংকেত পেয়ে অবশেষে আজ বহু প্রতীক্ষিত ফলপ্রকাশের নির্ঘণ্ট জানাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

spot_img

Related articles

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...

সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না

দেবাশিস বিশ্বাস গতকাল শিলিগুড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দোর্দণ্ড প্রতাপ বাম নেতা শ্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে অতীতে বর্তমান...

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...