Friday, June 26, 2026

ফের মহারাষ্ট্রে বাংলার শ্রমিকের রহস্যমৃত্যু! পরিবারের পাশে তৃণমূল

Date:

Share post:

ফের বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিকের রহস্যমৃত্যু! মহারাষ্ট্রের (Maharastra) পুণেতে কাজ গিয়ে মৃত্যু হয় জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা দীপু দাস (Dipu Das)। পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষী শ্রমিকের রহস্যমৃত্যু নিয়ে সরব তৃণমূল।

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থা, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুণেতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন দীপু। সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। যে ঠিকাদারে অধীন কাজ করছিলেন, তিনি জানিয়েছেন, কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন দীপু। কিন্তু পরিবারের অভিযোগ, তাঁর শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। এর আগে মহারাষ্ট্রেই (Maharastra) বসিরহাটের এক পরিযায়ী শ্রমিক ‘খুন’ হন। সেই আবহে ফের মহারাষ্ট্রেই শ্রমিকের রহস্যমৃত্যু। শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় পরিবারের সঙ্গে দেখা করেন।

পরিবার জানায়, ১০ বছরের বেশি সময় ধরে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন দীপু। সোমবার তাঁর মায়ের মৃত্যু হয়। মঙ্গলবার মায়ের মৃত্যুর খবর দিতে গিয়ে পরিবার জানতে পারে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দীপুর। বুধবার ঠিকাদার সংস্থার থেকে বেশ কিছু ছবি পাঠানো হয়। সেখানে দেখা যায় শরীরে চোট আঘাতের পাশাপাশি গলাতেও আঘাত রয়েছে। পরিবারের তরফে খুনের অভিযোগ করা হচ্ছে।

শুক্রবার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন রাজগঞ্জের জয়েন বিডিও, জেলা পরিসদের সদস্য, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রশাসনের সহযোগিতা নিয়ে এদিনই দেহ আনতে পুণের উদ্দেশ্যে রওনা দেন দীপু রায়ের পরিবারের সদস্যরা।
আরও খবর: দিন বদল: ৮ নয় ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...