Monday, March 30, 2026

প্রযুক্তি সংক্রান্ত পরীক্ষার জন্য রবিতে বন্ধ হাওড়া ময়দান- এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

Date:

Share post:

মেট্রো (Kolkata Metro) নিয়ে ভোগান্তি কিছুতেই যেন কমছে না। চলতি সপ্তাহে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে মেট্রো ভোগান্তির খবর। এবার রবিবাসরীয় পরিষেবাতেও দুর্ভোগের মুখে পড়তে চলেছেন হাওড়া ময়দান- এসপ্ল্যানেড রুটের মেট্রো যাত্রা। প্রযুক্তি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার (ATO) জন্য আগামী ৪ অগাস্ট সম্পূর্ণ বন্ধ থাকছে এই রুটের মেট্রোরেল পরিষেবা (Howrah Maidan-Esplanade metro suspended)।

রবিবার কলকাতা সহ আশপাশের শহরতলী থেকে অনেকেই মহানগরীতে নানা কাজে আসেন। এক্ষেত্রে তাঁরা হাওড়া স্টেশন (Howrah Station) থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো করে ধর্মতলা পৌঁছতে চান। কিন্তু এই রবিবার সেটা হচ্ছে না। জানা গিয়েছে, ওইদিন পূর্বমুখী ও পশ্চিমমুখী উভয় সুড়ঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গেছে অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) চালু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চালানো প্রয়োজন। ATO টেস্টিং সংক্রান্ত কারিগরি প্রয়োগের ক্ষেত্রে যদি আশানুরূপ ফল পাওয়া যায় তাহলে ভবিষ্যতের স্বয়ংক্রিয় ট্রেনচালনার প্রস্তুতি আরও জোরদার হবে। যদিও এই খবরের মধ্যে যাত্রীদের কোনও উৎসাহ নেই। তাঁদের মতে, চালক দিয়েই সঠিক পরিষেবা দিতে পারছে না কলকাতা মেট্রো। কখনও স্টেশনে ট্রেন দেরিতে আসছে, কখনও বা রেখে আগুন লেগে যাচ্ছে। এছাড়া স্টেশনে জল জমে যাওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো বাতিল হওয়া তো রয়েইছে। সেখানে স্বয়ংক্রিয় ভাবে মেট্রো চলাচলের চিন্তাভাবনা যে ভোগান্তি যে আরও বাড়াতে পারে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। তবে রবিবার গ্রিন লাইনে (East-West Corridor) পরিষেবা বন্ধ থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...