Saturday, June 27, 2026

উত্তরবঙ্গে সরছে ঘূর্ণাবর্ত , উইকেন্ডে দক্ষিণে কমবে বৃষ্টি

Date:

Share post:

মৌসুমী অক্ষরেখা কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব সাময়িক কমতে চলেছে। শুক্রবার সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি চললেও, জেলায় জেলায় ভারী বৃষ্টির দেখা নেই। যদিও উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। শনিবার থেকে সোমবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে (Rain alert in North Bengal)। বাড়বে নদীর জলস্তর।

শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দুর্যোগ পুরোপুরি না কমলেও শ্রাবণের অবিরাম ধারা থেকে সাময়িক অব্যাহতি মিলবে বলে মনে করা হচ্ছে। আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া জেলাতে।শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা গাঙ্গেয় বঙ্গের উত্তর দিকে সরে আসায় দক্ষিণবঙ্গে আরও দুদিন বৃষ্টি চলবে। কলকাতাতে আজ হলুদ সর্তকতা জারি রয়েছে। বেলা বাড়লে আর্দ্রতা জড়িত অস্বস্তিও বাড়বে। এদিন উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...