Saturday, June 27, 2026

শিল্পপতি অনিল আম্বানিকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 

Date:

Share post:

তিন হাজার কোটি টাকার ঋণ প্রতারণার অভিযোগ অনিল আম্বানির (Anil Ambani) কোম্পানির বিরুদ্ধে। গত সপ্তাহে একাধিকবার অফিসে হানা দেওয়ার পর এবার সরাসরি মালিককেই ডেকে পাঠালো ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অনিলকে।

ইডি সূত্রে খবর, আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (PMLA)-র অধীনে ৩ দিন ধরে পঞ্চাশটিরও বেশি জায়গায় অভিযান চালানো হয়, যার মধ্যে অনিল আম্বানির গ্রুপ অব কোম্পানিজও রয়েছে। তাদের বিরুদ্ধে ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) ঋণ সংক্রান্ত আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। গত ২৪ জুলাই থেকে একাধিক এগজেকিউটিভসহ পঁচিশ জনের বাড়ি-অফিসেও তল্লাশি চলে। কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা বলছেন, ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে তিন হাজার কোটি টাকার বেআইনি লোন দেওয়া হয়েছিল আম্বানির কোম্পানিকে। লোন পাওয়ার ঠিক আগে এই কোম্পানি আর সংশ্লিষ্ট ব্যাঙ্কের আধিকারিকদের মধ্যে টাকার লেনদেন হয়েছিল বলে অভিযোগ। এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই অনিল আম্বানিকে তলব করল ইডি। যদিও তিনি হাজিরা দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...