Friday, June 19, 2026

সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যার কথাও ভেবেছিলেন যুজবেন্দ্র চাহাল

Date:

Share post:

ধনশ্রীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে। সোশ্যাল মিডিয়া থেকে নানান মাধ্যমে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে নানান কথাবার্তা চলছিল। সেইসঙ্গে ধনশ্রীর (Dhanashree) তরফ থেকে চাহালের বিরুদ্ধে নানান অভিযোগও সোশ্যাল মিডিয়াতে এসেছে। এতদিন মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অবশেষে মুখ খুললেন তিনি। আর তাতে চাহাল যা বললেন, এককথায় সকলেই হতবাক। চূড়ান্ত অবসাদ থেকে একসময় নাকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন ভারতীয় দলের এই স্পিনার।

গত বছর থেকেই চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর সম্পর্ক ভাঙা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়েও ছিল নানা কথা। এবার সেই নিয়ে চাহালও আর চুপ করে থাকলেন না। ,তিনি নিজেই মুখেই স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর বিয়ের শেষ কয়েকটা মাস একেবারেই ভালো কাটেনি। চূড়ান্ত অবসাদের মধ্যে নাকি চলে গিয়েছিলেন চাহাল। ছেড়েছিলেন ক্রিকেট, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। মাসনসিক চাপ এবং পারিপার্শিক চাপে তিনি নাকি একেবারে জর্জরিত হয়ে গিয়েছিলেন।

একটি পডকাস্টে যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, “আমি অবসাদে ভুগছিলাম। আমার মাঝেমধ্যেই অ্যাংসাইটি অ্যাটাক হত। এমনকি আত্মহত্যার কথাও মাথায় এসেছিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতে আমি নিজের সম্পর্কে বহু জিনিস দেখতাম। তখনই ক্রিকেট থেকে কয়েকদিনের একটা বিরতি নিয়েছিলাম। আমি মাঝেমধ্যেই কেঁপে উঠতাম, এমনকি এসি চললে সেখানেও ক্রমশ ঘামতাম”।

শেষ মরসুমে বিজয় হাজারে ট্রফি থেকে নাম তুলে নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। কেন সেই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের চেজ মাস্টার নিয়েছিলেন, অবশেষে তা সকলের সামনে এল। এখনও অবশ্য ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। কিন্তু চাহাল এবার যে ফের একটা কামব্যাকের চেষ্টা করবেন তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...