Tuesday, April 7, 2026

সিরাজ-কৃষ্ণার দাপটে ঘুরে দাঁড়াল ভারত

Date:

Share post:

ব্যাটিং লাইনআপে চূড়ান্ত ধস নামলেও, সিরাজ(Mohammed Siraj) ও প্রসিধ কৃষ্ণার (Prasidh Krishna) দুরন্ত বোলিংয়ে ভর করে লড়াইয়ে ফিরল ভারত। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ রানের লিডে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ভারতীয় দলের রান ২ উইকেটে ৭২। প্রথম ইনিংসে ভারতী ব্যটাররা সেভাবে না পারলেও, বোলারদের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ম্যাচের রাশ ভারতের হাতেই থাকে কিনা সেটাই দেখার।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার থেকে মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। করুন নায়ার অর্ধশতরান পেলেও, তিনি সাজঘরে ফিরতেই শেষ হয়ে যায় ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার আশা। মাত্র ২২৪ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়া। গত চার টেস্টে ভারতীয় দল দুরন্ত পারফরম্যান্স করলেও, এবার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ।

পরীক্ষাটা ছিল বুমরাহীন ভারতীয় দলের বোলিং লাইনআপের। সেখানেই ব্রিটিশ বাহিনীর সামনে কার্যত আতঙ্ক হয়ে দাঁড়ান মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিধ কৃষ্ণা। এই দিই পেসারের দাপটে ইংল্যান্ডের ব্যাটাররা বেশিক্ষণ ক্রিজে থাকতেই পারেননি। জ্যাক ক্রলি অর্ধশতরান পেলেও, বাকি কোনও ব্যাটারই সিরাজদের সামনে টিকতে পারেননি। দুই বোলারই তুলে নিয়েছে চারটে করে উইকেট। ২৪৭ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেটে ৭৫।

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...