Thursday, June 25, 2026

নাইটওয়াচম্যান আকাশের নতুন রেকর্ড

Date:

Share post:

বোলিংয়ে পারেননি, কিন্তু ব্যাটিংয়ে ব্রিটিশ বাহিনীকে উচিৎ শিক্ষা দিলেন ভারতীয় দলের নাইট ওয়াচম্যান আকাশদীপ (Akashdeep)। সেইসঙ্গেই ভারতীয় ক্রিকেটার হিসাবে গড়লেন এক বিরল রেকর্ড। দ্বিতীয় দিন নাইট ওয়াচম্যান (Night Watchman) হিসাবে মাঠে নামানো হয়েছিল আকাশদীপকে। সেই আকাশদীপের (Akashdeep) ব্যাটেই অর্ধশতরানের ঝলক। আর তাতেই নতুন বিশ্ব রেকর্ডের মালিক এই তারকা পেসার। ওভালের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন আকাশদীপ।

আকাশদীপের (Akashdeep) এই ইনিংস খেলার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সেঞ্চুরি পেলেও, ওভালে কিন্তু এদিন টক অব দ্য টাউন এই আকাশদীপ। প্রথম ভারতীয় নাইট ওয়াচম্যান হিসাবে অর্ধশতরানের ইনিংস খেলেছেন বাংলার এই পেসার। তাও আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতেই খেলেছেন সেই ইনিংস।

এছাড়া শুধু তাই নয়, যশস্বী জয়সওয়ালের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ করেও একটা নতুন ইতিহাসের স্বাক্ষী থেকেছেন আকাশদীপ। কোনও একটি সিরিজে ১৮টি সেঞ্চরি পার্টনারশিপ তৈরি করেছে ভারতীয় দল। সেই রেকর্ডের মুহূর্তেই অন্যতম স্বাক্ষী আকাশদীপ। তাঁকে নিয়েই এখন জোর চর্চায় প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...