Friday, June 26, 2026

বিজেপি-রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার: রাজপথে গর্জে উঠলন তৃণমূলের মহিলারা

Date:

Share post:

বাংলায় আওয়াজ এত জোরে হবে যা দিল্লিতেও শুনতে পাওয়া যাবে। অত্যাচারের জবাব হবে প্রতিবাদে। ডবল ইঞ্জিন রাজ্যে বেছে বেছে বাঙালি হেনস্থায় গোটা রাজ্যকে সরব হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সর্বস্তর থেকে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন তিনি। শনিবার সেই ভাষা আন্দোলনে শহরের রাজপথে গর্জে উঠলেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।

বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারে প্রতি শনি ও রবিবার ধর্নার কর্মসূচি তৃণমূলের বিভিন্ন শাখার। প্রথমদিন ধর্নায় তৃণমূল মহিলা কংগ্রেস। উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর ও বরো চেয়ারপার্সন জুঁই বিশ্বাস, রত্না চট্টোপাধ্যায়, মহিলা তৃণমূল সভানেত্রী প্রিয়দর্শিনী হাকিম-সহ মহিলা তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: ৩ লাখ টাকার সুপারি! তৃণমূল নেতা খুনের হাড়হিম ফুটেজ প্রকাশ্যে 

প্রথমদিনের ধর্না কর্মসূচিতেই দলের মহিলা কর্মী-সমর্থকদের জোয়ার নামে। কলকাতা শহরের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলাগুলি থেকেও বিপুলসংখ্যক দলীয় কর্মী-সমর্থক ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে শামিল হন। নেত্রীর কথামতোই এখন থেকে প্রতি শনি-রবিবার গান্ধীমূর্তির পাদদেশে চলবে তৃণমূলের ধর্না কর্মসূচি। সপ্তাহান্তে ধরনায় নেতৃত্ব দেবে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...