Thursday, June 25, 2026

পঞ্চম টেস্টের মাঝেই ওভালে রোহিত শর্মা

Date:

Share post:

ওভালে (Oval) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নেমেছে ভারতীয় দল (India Team)। তার মাঝেই সিরিজের উত্তাপ বাড়িয়ে হঠাৎই সেখানে উপস্থিত ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর সেই ভডিও ছড়িয়ে পড়তেই কার্যত চারিদিকে হৈচৈ পড়ে গিয়েছে। রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নিয়ে নিলেও, দলকে তাঁতাতেই যে তিনি ওভালে পৌঁছেছেন তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলের প্যাভিলিয়নে বসেই ম্যাচও দেখলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলকে তাঁতাতেই যে তিনি পৌঁছেছেন তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শুধুমাত্র তিনিই নন, একইসঙ্গে অবসর গ্রহন করেছিলেন বিরাট কোহলিও। এরপরই ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর নেতৃত্বেই শুরু হয়েছে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই।

ওভালে কার্যত মরণ-বাঁচন ম্যাচে নেমেছে ভারতীয় দল। এই টেস্ট জিততে পারলে সিরিজ ড্র করতে পারবে টিম ইন্ডিয়া। যদিও প্রথম ইনিংসে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতীয় দলের ব্যাটাররা। তবে বোলাররা ছিলে দুরন্ত ফর্মে। সেই সিরিজের তৃতীয় দিনই ওভালে হাজির রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ওভাল স্টেডিয়ামেই প্রবেশ করছেন রোহিত শর্মা। ভারতের ম্যাচ দেখতেই যে সেখানে পৌঁছেছেন প্রাক্তন অধিনায়ক তা বলার অপেক্ষা রাখে না।

ওভালের স্টেডিয়ামে রোহিত শর্মার উপস্থিতি যে ভারতীয় দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে দিনের শেষে গিল, সিরাজ, রাহুলদের সঙ্গে কথাবার্তাও বলতে পরেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...