Wednesday, June 24, 2026

মর্মান্তিক! সাত কুকুর ছানাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, অভিযোগ দায়ের থানায় 

Date:

Share post:

এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আগ্রগ্রামী অ্যাথলেটিক ক্লাব এলাকায়। ক্লাব ভবনের প্রথম তলায় রাখা সাতটি এক মাস বয়সি কুকুর ছানাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছে তাদের মা কুকুরটিও।

এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় পশু কল্যাণকর্মী পুষ্পিতা কর্মকার দাস। অভিযোগে তিনি জানান, তিনি ও তাঁর দলের সদস্যরা বিগত একমাস ধরে ওই সাতটি বাচ্চা ও তাদের মা কুকুরটির দায়িত্ব নিয়েছিলেন। ক্লাব ভবনের প্রথম তলায় তাদের খাবার, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। ছানাগুলির দত্তক নেওয়ার প্রক্রিয়াও চলছিল।

পুষ্পিতা জানান, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ তিনি যখন ক্লাব ভবনে ছানাগুলিকে খাবার ও ওষুধ দিতে যান, তখন দেখতে পান, সাতটি ছানাই রক্তাক্ত অবস্থায় মৃত। তাদের মাথা থেঁতলানো, শরীর ক্ষতবিক্ষত। মা কুকুরটিও রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তিনি বলেন, “এই বর্বরতা ভাষায় প্রকাশযোগ্য নয়। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই অবলা প্রাণগুলিকে হত্যা করেছে। এদের সঙ্গে আমরা প্রতিদিনের মতো যত্ন নিচ্ছিলাম। এমন নিষ্ঠুরতা সত্যিই অকল্পনীয়।”

বিষ্ণুপুর থানায় পুষ্পিতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কুকুর ছানাগুলির মৃতদেহগুলি এখনও ঘটনাস্থলে সংরক্ষিত রয়েছে, এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

ঘটনার পর পশুপ্রেমী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। পশু সুরক্ষা সংস্থাগুলি জানিয়েছে, এমন নিষ্ঠুরতা সহ্য করা যায় না এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ প্রয়োজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন – বিজেপি-রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার: রাজপথে গর্জে উঠলন তৃণমূলের মহিলারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...