Friday, June 26, 2026

পুলিশের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

Date:

Share post:

কলকাতা লিগে (CFL) দুরন্ত গতিতে এগোলেও সেই পুলিশ এসির (Police AC) কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল (Eastbengal)। আর তাতেই শেষ ইস্টবেঙ্গলের শীর্ষস্থানে ওঠার আশা। পুলিশ এসির কাছে ০-২ গোলে হারল ইস্টবেঙ্গল (Eastbengal)। ডার্বি এবং বেহালা এসএসকে হারানোর পর এই ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। লাল-হলুদ জার্সিকে নিয়ে প্রত্যাশার পারদ চড়লেও রবিবাসরীয় বিকেলে আশাহতই করলেন বিনো জর্জের ছেলেরা। শীর্ষে ওঠার হাতছানি ছিল ইস্টবেঙ্গলের সামনে।

এবারের কলকাতা লিগে দুরন্ত ফর্মে ছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। মরসুমের প্রথম ডার্বি জিতেছে তারা। এরপরই বেহালা এসএসের বিরুদ্ধে ছয় গোলে ম্যাচ জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই থেকেই ইস্টবেঙ্গলকে নিয়ে চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদ। ধারেভারে এই ম্যাচে পুলিশ এসির বিরুদ্ধে এগিয়ে থেকেই নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও এই পুলিশ এসিই চলতি বছরে আবার মোহনবাগানকে হারিয়েছিল। এবার ইস্টবেঙ্গলকেও রুখে দিল তারা।

এদিন ম্যাচের ১১ মিনিটে পুলিশ এসিকে পেনাল্টি থেকে এগিয়ে দেন মহম্মদ আমিল। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি পুলিশ এসি। বিরতির পরও তাদের আক্রমণ ছিল অব্যহত। ম্যাচের বয়স যখন ৭৫ মিনিট সেই সময় ইস্টবেঙ্গলের জালে ফের বল জড়িয়ে দেন মৃণ্ময় মহাপাত্র।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...