Saturday, April 4, 2026

দু’দিনে সাড়ে চার লক্ষ মানুষের অংশগ্রহণ, বিপুল সাড়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে 

Date:

Share post:

রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে রাজ্যজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, শনিবার ও সোমবার—এই দু’দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয়েছে প্রায় ১২০০টি শিবির। এই শিবিরগুলিতে অংশগ্রহণ করেছেন সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ।

প্রকল্পের মূল উদ্দেশ্য, স্থানীয় স্তরে মানুষের দৈনন্দিন সমস্যাগুলির সরাসরি সমাধান খুঁজে বার করা। মুখ্যসচিব জানান, রাস্তাঘাটের সংস্কার, পানীয় জলের জোগান, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মানোন্নয়ন, রাস্তার আলো বসানো ও জলাশয় সংরক্ষণ—এই ধরনের পরিষেবা-সংক্রান্ত বিষয়েই সাধারণ মানুষের আগ্রহ সবচেয়ে বেশি।তিনি বলেন, “মানুষ নিজের পাড়ার সমস্যা নিয়ে শিবিরে এসে সরাসরি কথা বলছেন সরকারি আধিকারিকদের সঙ্গে। সমস্যার ধরন, প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য সমাধান—সব কিছুই তারা নিজে হাতে মানচিত্রের মাধ্যমে তুলে ধরছেন। এর ফলে একদিকে যেমন প্রশাসনের কাজ সহজ হচ্ছে, অন্যদিকে, সাধারণ মানুষের অংশগ্রহণও অনেকটা বেড়েছে।”

একইসঙ্গে তিনি জানান, রাজ্যের ‘দুয়ারে সরকার’ শিবিরও সমান্তরালভাবে সফলভাবে চলছে। পাশাপাশি, স্বাস্থ্য শিবির ও স্বনির্ভর মেলার আয়োজন করে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে নানান পরিষেবা।উল্লেখযোগ্যভাবে, এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহারও শুরু হয়েছে। মানুষ নিজের এলাকার পরিস্থিতি ও সমস্যা AI প্রযুক্তির সাহায্যে আরও স্পষ্টভাবে উপস্থাপন করতে পারছেন, যা প্রশাসনের পক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাহায্য করছে। নবান্নের কর্তাদের মতে, এই অংশগ্রহণমূলক মডেলেই লুকিয়ে রয়েছে প্রকল্পের সাফল্যের চাবিকাঠি। জনসংযোগের এই নতুন পদ্ধতি রাজ্য প্রশাসনের ভবিষ্যতের দিশা দেখাতে চলেছে বলেই তাঁদের আশা।

আরও পড়ুন- বারাকপুর পুলিশ কমিশনারেটের বিরাট সাফল্য! খড়দহ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গুলি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...