Thursday, June 25, 2026

ভারতের কামব্যাকের লড়াইকে ফুল মার্কস সচিনের

Date:

Share post:

এ যেন সত্যিই এক অবিশ্বাস্য কামব্যাক। ২-১ ফলে পিছিয়ে থেকেও ওভালে ভারতের বিরাট কামব্যাক। আর সেখানেই ভারতের নায়ক মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যে গিলের টিম ইন্ডিয়াও ভালোভাবেই জানে তারও একট পরিচয় পাওয়া গেল। আর সেই কামব্যাকের লড়াইকেই কুর্নিশ জানিয়ে ফুল মার্কস দিলেন বিশ্ব ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ভারতের এই লড়াইকে ১০-এর মধ্যে একেবারে ১০ নম্বর দিলেন সচিন।

রবিবার চতুর্থ দিন শেষ হওয়ার পর অনেকেই কার্যত সিরিজের ফলাফল নিশ্চিত করে দিয়েছিল। আর তার বেশিরভাগটাই ছিল ভারতীয় দলের বিরুদ্ধে। হবে নাই বা কেন ক্রিজে ছিলেন ইংল্যান্ডের দুই তারকা ব্যাটার। সেইসঙ্গে রানও বাকি ছিল মাত্র ৩৫। এছাড়াও হাতে ছিল চার উইকেট। সেখানেই সরাজ (Mohammed Siraj) এবং প্রসিধ কৃষ্ণার (Prasidh Krishna) একটা হার না মানা লড়াই। তাতেই শেষ ইংল্যান্ড ব্রিগেড। ৬ রানে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। এরপরই ভারতকে শুভেচ্ছা জানিয়ে টুইট সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)।

সচিন লিখেছেন, “টেস্ট ক্রিকেটের একেবারে চূড়ান্ত পর্যায়ের শিহরন জাগায়। সিরিজের ফলাফল ২-২। পারফরম্যান্স ১০/১০। সত্যিই অসাধারণ একটা পারফরম্যান্স। কী অসাধারণ জয়”।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে একেবারে হারের মুখ থেকে ম্যাচ ড্র। এরপরই পঞ্চম টেস্টে হার না মানা লড়াইয়ে ম্যাচ জয় ভারতের। তাতেই আপ্লুত সকলে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...