Wednesday, June 17, 2026

শাহকে সাংগঠনিক রদবদলের ফর্দও ধরিয়ে আসবেন শমীক

Date:

Share post:

অমিত শাহের (Amit Shah) সঙ্গে বিজেপি সাংসদদের বৈঠকে কি সাংগঠনিক রদবদলের চিত্রপটও তৈরি হবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভাষা সন্ত্রাস ও এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) যে পর্যায়ে আন্দোলন নিয়ে গিয়েছে, তাতে বেজায় বিপদে বিজেপি (BJP)। পাশাপাশি বাংলা বিজেপির দায়িত্ব পেয়ে শমীক (Shamik Bhattachariya) চাইছেন ঘর গোছাতে।

শমীক (Shamik Bhattachariya) কথা বলবেন অমিত শাহর সঙ্গে। বিজেপির ৭ জেলার সাংগঠনিক সভাপতির কাজ দিল্লির নেতৃত্ব অখুশি। নেতিবাচক রিপোর্ট আরএসএসএস (RSS) -এর কাছেও। ফলে শমীক বদলের চিঠি সহ বাংলায় ফিরলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তবে ৪৩ সাংগঠনিক জেলাতেই রদবদল হওয়ার প্রবল সম্ভাবনা। সব কিছু ঠিকঠাক থাকলে ১৫ অগাস্টের পর এ নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে দিল্লি বিজেপি।

বিজেপির অন্দরে খবর, বেশ কয়েকজন জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলছে বলে খবর। দিল্লির কাছে এ নিয়ে আজ রিপোর্টও করবেন শমীক।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...