Friday, April 3, 2026

বিরাটই বাঁচাতে পারে ভারতকে: শশী থারুর

Date:

Share post:

২০২১-২২ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছিল ভারত। সেবার কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। এবার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে সেখানে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু সেখানে কি জিততে পারবে ভারতীয় দল। ওভাল টেস্ট জিতলে সিরিজ ড্র হবে। আর এই ম্যাচ ভারত হারতে সিরিজও হাতছাড়া। সেই পরিস্থিতিতেই শশী থারুরের (Shashi Tharoor) লেখায় বিরাট কোহলির (Virat Kohli) নাম। সরাসরি না বললেও বিরাটকেই ফের একবার অবসর ভেঙে ফেরার বার্তা দিচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর।

এবারের আইপিএল চলার মাঝেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কার্যত সকলকে চমকে দিয়েই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সেই নিয়ে শুরু হয়েছিল জোর গুঞ্জন। বিশেষ করে বিরাট কোহলির (Virat Kohli) এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে গম্ভীরের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছিল। এমন পরিস্থিতিতেই এবার বিরাট কোহলিকে ফেরার বার্তা শশী থারুরের।

এই টেস্টে বিরাট কোহলির অভাব যে বারবার বোঝা যাচ্ছে তা বলেতে কোনও দ্বিধা নেই শশী থারুরের (Shashi Tharoor)। সেই কথা তাঁর লেখাতেও ফুটে উঠেছে। থারুরের কথায় বিরাট কোহলিকে অবসর ভাঙিয়ে ফেরানোর সিদ্ধান্তে ক্রমশ দেরি হয়ে যাচ্ছে।

থারুর লেখেন, “এই সিরিজে আমি বিরাট কোহলিকে বারবারই মিস করেছি। তবে এই টেস্টেই বোধহয় সবচেয়ে বেশি মিস করছি তাঁকে। তাঁর মাঠে উপস্থিতি থেকে শরীরি ভাষা। সেইসঙ্গে বিরাট কোহলির ব্যাটিং তো রয়েছেই। মনে হচ্ছে না বিরাট কোহলিকে অবসর ভাঙিয়ে ফেরানোর সিদ্ধান্তটা ক্রমশ দেরি হয়ে যাচ্ছে। বিরাটকে এখন দেশের প্রয়োজন”।

এই সিরিজে বিভিন্ন জায়গাতেই বিরাট কোহলির অভাব বোঝা গিয়েছে। ব্যাটিং থেকে ফিল্ডিং, বিভিন্ন ক্ষেত্রেই তা দেখা গিয়েছে। থারুরের এই বার্তা বোর্ড কর্তাদের কান পর্যন্ত পৌঁছয় কিনা সেটাই দেখার।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...