Friday, May 1, 2026

এক বছরে ১২ শতাংশ বাড়ল GST আদায়: বাংলার অর্থনীতির গৌরবের খতিয়ান পেশ মুখ্য়মন্ত্রীর

Date:

Share post:

মানুষের হাতে অর্থ থাকলে তাঁদের ক্রয় ক্ষমতা বাড়ে। আর ব্যবসা হলে রাষ্ট্রের আয় বাড়ে। বাংলার মানুষের হাতে যে প্রকৃত অর্থেই সেই অর্থের যোগান স্থিতিশীল ও ক্রমশ উন্নয়নশীল, তার প্রমাণ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক বছরে ১২ শতাংশ জিএসটি আদায় (GST collection) বৃদ্ধিতে বাংলার অর্থনীতির যে বাস্তব উন্নতির ছবি ফুটে উঠেছে, সেই ছবি তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister)।

রাজ্য সরকারের একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প ও অর্থনৈতিক সংস্কারের কাজের নিরিখেই রাজ্যের মানুষ যে অর্থের সংস্থানে এগিয়ে যাচ্ছেন তা পরিসংখ্যানেই প্রমাণিত। রাজ্যে শিল্প সম্মেলনের মাধ্যমে কর্মসংস্থানমুখি পরিবেশ তৈরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব উদ্যোগকে বিরোধীরা যে সমালোচনার মুখে ফেলার অপচেষ্টা চালিয়ে যায়, পরিসংখ্য়ান তার যথার্থ জবাব দিচ্ছে যা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী জানান, জিএসটি সংগ্রহে এক বছরে বাংলা ১২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে বলিষ্ঠ উন্নয়নের নজির রেখেছে ২০২৫ সালের জুলাই মাসে। এই সময়ে বাংলার জিএসটি সংগ্রহের (GST collection) পরিমাণ ৫,৮৯৬ কোটি, যেখানে গত বছরে এই একই সময়ের সংগ্রহ ছিল ৫,২৫৭ কোটি, যেমনটা ভারত সরকারের প্রকাশিত খসড়া রিপোর্ট জানাচ্ছে।

সেই সঙ্গে ভারত সরকারেরই তথ্য পেশ করে মুখ্যমন্ত্রী জানান, জুলাই মাস পর্যন্ত রাজ্যের জিএসটি থেকে আয়ে সঞ্চয় প্রবণতার হারে বৃদ্ধি ৭.৭১ শতাংশ।

আরও পড়ুন: উত্তরের দুর্যোগের মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির কামব্যাক ইনিংসের পূর্বাভাস!

বাস্তবে বিরোধীদের বাংলাকে বদনামের জন্য অর্থনীতির উপর কালি লেপনে মোক্ষম জবাব এই কেন্দ্রের রিপোর্ট। সেখানেই বাংলার উন্নয়নের কারণ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তুলে ধরেন, এতেই প্রমাণিত হয় পশ্চিমবঙ্গের বাণিজ্য ও গ্রাহকে ধারাবাহিক উন্নতি হয়েছে, যা একটি সুস্থ অর্থনীতির প্রতীক।

Related articles

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...