Thursday, February 19, 2026

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে আরও ফলপ্রসূ করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার, সকালে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। সেখানেই জেলা প্রশাসনকে একগুচ্ছ দিকনির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা সফরে যাওয়ার আগে প্লাবিত এলাকাগুলিতে নজরদারি বৃদ্ধি, ত্রাণ সামগ্রী মজুদ ও বিলি সম্পর্কেও তিনি একাধিক নির্দেশ দিয়েছেন বলেনবান্ন সূত্রে খবর।

এদিন মুখ্যসচিব নির্দেশ দেন,
প্রচারে কোনও ঘাটতি রাখা চলবে না।
মানুষকে জানাতে হবে, কোথায়, কবে, কখন শিবির বসছে। যাতে এলাকার বাসিন্দারা সময়মতো পৌঁছে প্রকল্পের সুবিধা নিতে পারেন।
একইসঙ্গে ক্যাম্প চলাকালীন দায়িত্বপ্রাপ্ত পদস্থ আধিকারিকদের সশরীরে শিবিরে উপস্থিত থাকতে হবে।
দুর্গম বা অচেনা জায়গা এড়িয়ে, যেন সহজে পৌঁছানো যায় এমন এলাকাকেই শিবির আয়োজনের জন্য বেছে নিতে বলা হয়েছে।

গত শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। প্রথম দফায় রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৬৩২টি শিবির আয়োজিত হয়েছে। বুথপিছু বরাদ্দ ১০ লক্ষ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা সহ ৩৭টি সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মিলছে এই শিবির থেকেই। মুখ্যমন্ত্রীর অন্যতম মুখ্য জনসংযোগ প্রকল্প হিসেবে ইতিমধ্যেই এই উদ্যোগ রাজ্যবাসীর মধ্যে আগ্রহ তৈরি করেছে।

এদিনই আরামবাগ (Arambag) খানাকুল ও ঘাটালের প্লাবিত এলাকায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে গিয়েছেন মনোজ পন্থও (Manoj Panth)। তার আগে প্লাবন পরিস্থিতি নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। প্লাবিত এলাকাগুলিতে নজরদারি বৃদ্ধি, ত্রাণ সামগ্রী মজুদ ও বিলি সম্পর্কে তিনি একাধিক নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

spot_img

Related articles

SIR: পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ, ঝুলে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ ফের পিছিয়ে যাওয়ার ইঙ্গিত মিলল। পূর্বনির্ধারিত...

বকেয়াসহ ১০ শতাংশ ডিএ পাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা, ঘোষণা স্কুল শিক্ষা দফতরের

ভোটের আগে বিরাট সুখবর সরকারি ও সরকারি পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক শিক্ষিকাদের জন্য। স্কুল শিক্ষা দফতর...

বলিউড থেকে কত টাকা পেলেন—প্রশ্ন উঠতেই কী বললেন রাজপাল যাদব?

আর্থিক দায় মেটাতে না পেরে আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে হয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবকে (Rajpal Yadav)। সেই ঘটনার...

বলাগড়ে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা: ৯ বছর পর দোষী সাব্যস্ত ২৫ জন 

দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান। ২০১৭ সালে হুগলির বলাগড়ে ছেলেধরা সন্দেহে এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে পুড়িয়ে মারার...