Wednesday, June 24, 2026

আমেরিকার মুখোশ খুলতেই সরব ট্রাম্প: ২৪ ঘণ্টায় শুল্ক ঘোষণা ভারতের উপর

Date:

Share post:

ভারত-রাশিয়া সম্পর্ককে কাঠগড়ায় তুলে আমেরিকা যে শুল্কের ঘোষণা করেছিল তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। আসল সত্যি সামনে চলে আসতেই ফের ভারতের উপর চাপ প্রয়োগের কৌশলে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর শুল্ক চাপানোর ঘোষণা হবে বলে জানালেন ট্রাম্প।

শুধুমাত্র খুশি নন, বলেই এবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক (tariff) আগামী ২৪ ঘণ্টায় কার্যকর করবে আমেরিকা (USA)। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ভারত আমেরিকার সঙ্গে যথেষ্ট বাণিজ্য করে। কিন্তু ভারত বাণিজ্যের ভালো অংশীদার নয়। আমরা ওদের সঙ্গে বাণিজ্য করি না। রাশিয়া (Russia) থেকে জ্বালানি তেল কেনে ভারত। ফলে ওদের উপর ২৫ শতাংশ শুল্ক (tariff) ধার্য করা হবে। আগামী ২৪ ঘণ্টায় তা লাগু হবে।

আরও পড়ুন: রাশিয়ার থেকে সার, পারমাণবিক শক্তি! তবু ভারতকে মার্কিন দোষারোপে পাল্টা বিবৃতি ভারতের

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক লাগু করার কারণ হিসাবে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে দায়ী করেছিল আমেরিকা। পাল্টা তথ্য পেশ করে সোমবারই ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে কীভাবে আমেরিকার প্রভাবে রাশিয়ার সঙ্গে এক সময়ে জ্বালানি চুক্তি করতে বাধ্য হয়েছিল ভারত। সেই সঙ্গে একেবারে নাম করে তুলে দেওয়া হয়, ভারতকে বাণিজ্য বন্ধ করার হুমকি দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র কোন কোন জিনিস এখনও রাশিয়ার থেকে কিনে চলেছে। সোমবার ভারত এই তথ্য তুলে ট্রাম্পকে চ্যালেঞ্জ করতেই কার্যত ভয়ে দ্রুত শুল্ক লাগু করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...