Saturday, June 20, 2026

রাশিয়ার থেকে সার, পারমাণবিক শক্তি! তবু ভারতকে মার্কিন দোষারোপে পাল্টা বিবৃতি ভারতের

Date:

Share post:

আমেরিকার আস্ফালনের পাল্টা জবাব এবার দিল ভারত। যে আমেরিকা রাশিয়া (Russia) থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ভারতকে দোষারোপ করছে, সেই আমেরিকাই (USA) রাশিয়ার থেকে কি কি পণ্য এখনও কিনে চলেছে, তার নথি তুলে ধরা হল ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। সেই সঙ্গে দাবি করা হল, ভারতের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি ভারত সরকার বুঝে নেবে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র (USA) এখনও রাশিয়ার (Russia) থেকে নিজেদের নিউক্লিয়ার শক্তির জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কিনে চলেছে। সেই সঙ্গে বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য পেলিয়াডিয়াম কিনছে। এছাড়াও স্যারের জন্য রাসায়নিক তো কেনা আমেরিকার তালিকায় রয়েছেই। এরপরেও আমেরিকা যেভাবে দোষারোপ করেছে ভারতকে তার জন্য প্রস্তুত রয়েছে ভারত সরকার।

শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ান ইউনিয়নও (European Union) রাশিয়ার সঙ্গে বাণিজ্য জারি রেখেছে, দাবি করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। সদ্য ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক চুক্তি ইউরোপিয়ান ইউনিয়ন করেছে বলে দাবি করা হয়। এছাড়াও রাসায়নিক, সার, খনিজ সামগ্রী এবং শক্তির ক্রয়ও জারি রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন।

পাশাপাশি, দাবির সঙ্গে বিদেশ মন্ত্রক জানায় বর্তমানে রাশিয়ার সঙ্গে শক্তির যে চুক্তি ভারত করেছে তাতে এক সময় অনুপ্রেরণা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রই! গোটা বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে এই চুক্তি ভারতকে করতে বাধ্য করেছিল আমেরিকা, এমনটাও দাবি করা হয়।

আরও পড়ুন: রাশিয়ার তেল থেকে মুনাফা! ভারতের উপর ধাপে ধাপে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

এরপরেও বারবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের উপর এক লপ্তে বা ধাপে ধাপে শুল্ক চাপানোর দাবিকে ভারতে ভালো চোখে দেখছে না, বুঝিয়ে দেওয়া হয় বিবৃতিতে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যে কোনও বড় অর্থনীতি যেভাবে নিজেদের অর্থনীতিকে রক্ষা করে ভারত সেভাবেই নিজের অর্থনীতিকে রক্ষা করার পথ খোলা রেখেছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...