Saturday, June 20, 2026

কিশোর কুমারের ৯৬তম জন্মদিন: টালিগঞ্জে সুরসন্ধ্যায় শ্রদ্ধা ‘অমর কণ্ঠকে’, শ্রদ্ধাজ্ঞাপন নবান্নেও

Date:

Share post:

কিশোর কুমারের গানে আজও বেঁচে রয়েছেন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হৃদয়ে। সেই অমর শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মবার্ষিকীতে টালিগঞ্জে এক হৃদয়গ্রাহী সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানাল রাজ্য সরকার। সোমবার সন্ধ্যেবেলা টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তির সামনে আয়োজিত হল এই স্মরণসভার। তথ্য ও সংস্কৃতি দফতর, পশ্চিমবঙ্গ সরকার এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এই সুরসন্ধ্যা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসয়। ছিলেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং টালিগঞ্জ এলাকার কাউন্সিলররা। কিশোর কুমারের বহুমুখী প্রতিভা, তাঁর কণ্ঠের জাদু, অভিনয় দক্ষতা এবং সৃষ্টিশীলতার স্মৃতিচারণ করে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কিশোর কুমার ছিলেন এক আধুনিক যুগের সুর-সাধক। তাঁর গান বাঙালির আবেগে মিশে আছে। রাজ্য সরকার এই ধরনের উদ্যোগ নিয়ে তাঁকে বারবার সম্মান জানিয়ে আসছে, ভবিষ্যতেও জানাবে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীরা বলছেন, কিশোর কুমার শুধু এক জন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক আবেগ। এমন শিল্পী যুগে যুগে একবারই জন্মান। একই দিনে নবান্নতেও কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অরূপ বিশ্বাস।

আরও পড়ুন- এক মঞ্চে দেব-শুভশ্রী! আবেগের বিস্ফোরণ ধূমকেতুর ট্রেলার লঞ্চে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...