Sunday, June 14, 2026

মঙ্গলের সকালে লালকেল্লায় গ্রেফতার ৫ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’! সন্দেহজনক কিছু মেলেনি, জানালো পুলিশ

Date:

Share post:

সাতসকালে জোর করে লালকেল্লায় (Red Fort) ঢোকার চেষ্টা করার অপরাধে দিল্লি পুলিশের (Delhi police) হাতে গ্রেফতার পাঁচ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’। তাঁরা সকলেই শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। উদ্ধার হয়েছে বাংলাদেশি নথিও। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়ার মাঝে এমন ঘটনায় চাঞ্চল্য রাজধানীতে।

আগামী ১৫ অগাস্ট রাজধানীতে নাশকতামূলক ঘটনা এড়াতে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ (Delhi police) সূত্রে জানা গেছে লালকেল্লার ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টে’র কাছে মোতায়েন থাকা অফিসাররাই ৫ অভিযুক্তকে গ্রেফতার করেন। তাঁদের কাছে লালাকেল্লায় ঢোকার বৈধ কাগজ ছিল না। অন্য কোনও নথিও দেখাতে পারেননি তাঁরা। ডিসিপি রাজা ভাটিয়া জানান, ধৃতদের কাছ থেকে বাংলাদেশের নথি উদ্ধার হলেও সন্দেহজনক কিছু মেলেনি।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...