Monday, April 6, 2026

স্বাধীনতা দিবসে রাজ্যের পুলিশ অফিসারদের সম্মাননা, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মিলবে ‘চিফ মিনিস্টার্স মেডেল’

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় যাঁরা প্রতিদিন মাঠে ময়দানে দায়িত্ব পালন করছেন, এবার তাঁদের কাজের স্বীকৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের দিন একাধিক পুলিশ অফিসারকে রাজ্যের তরফে দেওয়া হবে বিশেষ সম্মান। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’—এই দুই বিভাগে দেওয়া হবে পুরস্কার। আগামী ১৫ অগাস্ট রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তুলে দেওয়া হবে এই সম্মাননা।

‘আউটস্ট্যান্ডিং সার্ভিস’-এর জন্য মনোনীত হয়েছেন চারজন আইপিএস আধিকারিক। অন্যদিকে, ‘কমেন্ডেবল সার্ভিস’-এর জন্য নির্বাচিত হয়েছেন দু’জন পুলিশ আধিকারিক। সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রে পুলিশের কর্মদক্ষতা, সাহসিকতা, সমাজের প্রতি দায়বদ্ধতা ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এই পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করেছে রাজ্য সরকার। এই উদ্যোগের মাধ্যমে পুলিশ প্রশাসনের মনোবল আরও বাড়বে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। মুখ্যমন্ত্রীর তরফে এই সম্মান পুলিশি ব্যবস্থার প্রতি আস্থার প্রকাশ বলেও মত পুলিশের শীর্ষ মহলের। পাশাপাশি রাজ্যের বিভিন্ন থানা ও প্রশাসনিক স্তরে কর্মরত আরও পুলিশ সদস্যদের জন্য ভবিষ্যতে এ ধরনের পুরস্কার চালু রাখার কথাও ভাবছে রাজ্য সরকার।

আরও পড়ুন- কামারপুকুরের পাঁপড়ভাজা আর ঝালমুড়িতে নস্টালজিক মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...