Monday, April 6, 2026

সেবক-রংপো রেল টানেল ৭-এর কাছে বিশাল ধস! আতঙ্কে স্থানীয়রা

Date:

Share post:

টানা বৃষ্টিপাতের জেরে ফের একবার বড় ধস সেবক-রংপো (Sevok Rongpo) রেল প্রকল্পে! মঙ্গলবার সকালে টানেল নম্বর ৭-এর ইন-এডিট অংশের সামনে থাকা স্লোপ প্রোটেকশন (ঢাল রক্ষা কাঠামো) হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার রবিঝোরা এলাকায়। রবিবার রাত থেকেই পাহাড়ি অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর প্রভাব পড়ে নির্মাণাধীন রেল প্রকল্পে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই ওই স্লোপ প্রোটেকশনে ফাটল দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার সকালেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

এই রেল প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা IRCON-এর অধীনস্থ হায়দরাবাদের (Hydrabad) একটি নির্মাণ সংস্থা ওই স্লোপ প্রোটেকশন নির্মাণ করেছিল। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন, অঞ্চলটির ভূগঠনে নরম পাহাড় ও অতিবৃষ্টির কারনেই এই ধস। ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা দ্রুত ধসে যাওয়া অংশে নতুন করে নির্মাণকাজ শুরু করেছে।

এদিকে ধসের কারণে শুধু রেল প্রকল্পই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কও। রবিবার রাত থেকেই ওই সড়কে একাধিক জায়গায় ধস নামায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এর ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রী ও পর্যটকরা।

এই ঘটনার জেরে রাজ্য প্রশাসনের দায়িত্ব আরও বাড়ল—পরিবেশ ও মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদদের একাংশ এর বিরুদ্ধে আগেই সতর্ক করেছিলেন। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে—উত্তরবঙ্গের ভঙ্গুর পাহাড়ি অঞ্চলে এই ধরনের প্রকল্প কতটা নিরাপদ? আরও পড়ুনঃবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক মাটির বাড়ি! গৃহহীনদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আনতে নির্দেশ মুখ্যসচিবের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...