Friday, June 26, 2026

ধূপগুড়িতে আইবি কর্মীকে রাস্তায় হেনস্থা শুভেন্দুর! তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

ধূপগুড়ির জলঢাকা সেতুর কাছে এক দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীকে প্রকাশ্যে হেনস্থা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার শিকার আইবি বিভাগের সিভিক ভলেন্টিয়ার নির্মল চন্দ্র রায়। বাড়ি মাগুরমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ায়। ওই সময় তিনি রাজ্য সরকারের গোয়েন্দা শাখা আইবি-র অন্তর্গত নির্দিষ্ট দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই সাদা পোশাকে কর্তব্যরত ছিলেন বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনও বেআইনি কাজের প্রমাণ মেলেনি।মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

তবুও শুভেন্দু অধিকারী আচমকা নিজের গাড়ি থামিয়ে কর্মীদের নির্দেশ দেন সিভিক ভলেন্টিয়ার নির্মল চন্দ্র রায়ের ভিডিও তুলতে। এরপর জনসমক্ষে অভিযোগ তোলেন, তিনি ইউনিফর্ম ছাড়া ডিউটি করছেন। হেনস্থার মুখে পড়ে হাত জোড় করে অনুরোধ জানান, তিনি শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছেন এবং অনুগ্রহ করে তাঁকে এভাবে অপমান না করা হোক।কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন শুভেন্দু অধিকারী।

এই প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার (খন্ডবহাল) উমেশ গণপত এই প্রসঙ্গে বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে যে ব্যক্তি দেখা গিয়েছেন, তিনি জেলা পুলিশের অন্তর্গত নন। তিনি পশ্চিমবঙ্গ আইবি বিভাগের কর্মী। তিনি নিজের নির্ধারিত দায়িত্বই পালন করছিলেন এবং তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। রাজ্যের বিরোধী দলনেতার এহেন কাজের তীব্র বিরোধীতা করেছে তৃণমূল। জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা বিজেপির লক্ষ্য হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার কর্মী নিজেদের নির্দিষ্ট দায়িত্বে কাজ করছেন। তাঁদের এভাবে অপমানিত করা একেবারেই নিন্দনীয়।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে আবেদন সংশোধনে বাড়তি সময়! বিজ্ঞপ্তি জারি এসএসসি-র 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ম্যাঙ্গালোরে মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...