Tuesday, June 23, 2026

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদ, কোচবিহারে আক্রান্ত শুভেন্দুর কনভয়

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ, বাংলার বাসিন্দাদের অসম থেকে এনআরসি শংসাপত্র পাঠানো। এই নিয়ে বিজেপি-র উপর তিতিবিরক্ত মানুষ। সেই জনরোষই আছড়ে পড়ল মঙ্গলবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) কনভয়ে। কোচবিহারে (Cooch Behar) শুভেন্দুর কনভয়ের গাড়িতে হামলা চালানো হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের অভিযোগ, ডবলইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালীদের উপর আক্রমণের জবাব দিয়েছেন কোচবিহারবাসী।

বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগে এদিন কোচবিহারের (Cooch Behar) পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল বিরোধী দলনেতার। সেই মতো বাগডোগরায় থেকে কোচবিহারের দিকে কনভয় রওনা দেয় তাঁর কনভয়। বেলা সাড়ে ১২টা নাগাদ কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছোলেই তার উপর আক্রমণ হয়। কালো পতাকা দেখানোর পাশাপাশি ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। অভিযোগ, ওই জমায়েত থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। দলীয় পতাকার লাঠি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয় বলেও অভিযোগ। তবে হামলায় কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

এদিন কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যাওয়ার আগেই শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটল। অভিযোগের তির দিকে তৃণমূলের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের জেলা নেতৃত্ব। কোচবিহারের তৃণমূল নেতৃত্বের দাবি, মঙ্গলবার তাঁরা জেলার বিভিন্ন জায়গায় ‘ভাষা আন্দোলন’ করবেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, বিজেপি বাংলা ভাষা বিরোধী। ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি। সেই কারণে তারা যেখানে যেখানে যাচ্ছে, সেখানেই বিক্ষোভ দেখানো হচ্ছে। এটা মানুষের সত্বঃস্ফূর্ত প্রতিবাদ। উদয়নের কথায়, কোচবিহার বিজেপি শূন্য হবে।
আরও খবর‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...