Tuesday, June 23, 2026

আরামবাগে দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী: ত্রাণ শিবিরে খাবার পরিবেশন, আপ্লুত স্থানীয়রা

Date:

Share post:

একেবার সাধারণের পাশে দাঁড়িয়ে সাহায্য, সহায়তা- এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্যারিশমা। মঙ্গলবারও তার অন্যথা হল না। হুগলির আরামবাগে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নিজের হাতে ত্রাণ শিবিরে থাকা মানুষদের খাবার পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ভূমিকায় আপ্লুত স্থানীয়রা।

মঙ্গলবার হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। প্রথমে আরামবাগে সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) রওনা দেবেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের উদ্দেশে। এদিন, কামারপুকুরে ত্রাণ শিবিরে (relief camp) নিজে হাতে দুর্গতদের পাতে খাবার পরিবেশন করলেন তিনি। মুখ্যমন্ত্রীকে সামনে কাছে পেয়ে আপ্লুত স্থানীয় বাসিন্দারা। অনেকেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সমস্যা শোনার পাশাপাশি সমাধানের আশ্বাসও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

একদিকে বর্ষার অতিবৃষ্টি, তার উপর রাজ্যকে না জানিয়ে DVC-র ছাড়া জল। জোড়া ফলায় প্লাবিত বাংলার একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি আরামবাগেও। ব্যাপক সমস্যার সম্মুখীন মানুষ। বহু পরিবারের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে।

ঘাটালবাসীর জল-যন্ত্রণা থেকে মুক্ত করতে কেন্দ্রের শত উপেক্ষার পর রাজ্য সরকার নিজের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। শুরু হয়ে গিয়েছে কাজও। তবে এই কাজ শেষ করতে এখনও বেশ খানিকটা সময় লাগবে।
আরও খবর‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...