Friday, June 26, 2026

প্রয়াত পুলওয়ামার অপ্রিয় সত্য প্রকাশ করা সত্যপাল মালিক: শোকপ্রকাশ মমতা-অভিষেকের

Date:

Share post:

প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক (Satya Pal Malik)। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বিজেপির আমলে কৃষক আন্দোলন ও পুলওয়ামা হামলা নিয়ে অপ্রিয় সত্য তুলে ধরা প্রাক্তন রাজ্যপালের মৃত্যুতে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

সত্যপাল মালিক ২০১৮ সালের অগাস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) রাজ্যের শেষ রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার সময়কালে ৫ অগাস্ট ২০১৯ তারিখে ৩৭০ ধারা এবং রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। আজ এই সিদ্ধান্তের ষষ্ঠ বছর। পরে তিনি গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীতে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, ২০১৭ সালে, তিনি কিছুদিনের জন্য বিহারের রাজ্যপালের পদটি পালন করেছিলেন।

সত্যপাল মালিকের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭০ সালে। তাঁর কর্মজীবনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে এগিয়ে যান। যার মধ্যে রয়েছে চরণ সিংয়ের ভারতীয় ক্রান্তি দল, কংগ্রেস এবং ভিপি সিংয়ের নেতৃত্বাধীন জনতা দল, ২০০৪ সালে বিজেপিতে যোগ দেন। ১৯৮৯ সালে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার (Rajyasabha) সাংসদ হন। উচ্চকক্ষে তাঁর কার্যকাল ছিল কংগ্রেসের সাংসদ হিসেবে। ১৯৮৭ সালে, বোফর্স কেলেঙ্কারি ইস্যুতে সত্যপাল মালিক রাজ্যসভার পদ এবং কংগ্রেস থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে তার নিজস্ব রাজনৈতিক দল, জন মোর্চা, প্রতিষ্ঠা করেন, যা পরে ১৯৮৮ সালে জনতা দলের সাথে মিলে যায়।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে তিনি যে খ্যাতি অর্জন করেছিলেন তার থেকেও বেশি তাঁর পরিচিত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন। বিজেপির মনোনিত রাজ্যপাল হওয়া সত্ত্বেও সত্য প্রকাশে তিনি বিজেপিকে কখনই ভয় পাননি। তাঁর সেই সততার কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শোকপ্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রয়াণে শোকাহত, যিনি ভারতের রাজনীতিতে পরিচিত এমন কিছু সত্য তুলে ধরার জন্য, যা বলার ক্ষমতা অনেকেরই হয় না।

সেই সত্যি সম্পর্কে নিজের বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, সত্যপালজি (Satya Pal Malik) সাহসিকতার সঙ্গে ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে সরব হয়েছিলেন এবং পুলওয়ামা হামলা সম্পর্কিত কিছু অপ্রিয় সত্য সম্পর্কেও সরব ছিলেন। এই সাহসিকতা আমাদের কুর্নিশের যোগ্য এবং আজকের দিনে আমি আবার আমার কুর্নিশ জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।

প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রয়াণে তাঁর সত্যবাদীতাকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও (Abhishek Banerjee)। তিনি জানান, জনসাধারণের জন্য তাঁর অবদান ও সরকারকে সত্যি কথা বলার তাঁর অবিচল অঙ্গীকার সকলে মনে রাখবেন।

Posted by Abhishek Banerjee on Tuesday, August 5, 2025

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...