Friday, April 3, 2026

ডিএ মৌলিক অধিকার নয়: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ধাক্কা কর্মচারীদের

Date:

Share post:

রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে কোনও বাধ্যবাধকতার জায়গা নেই। শুনানির পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ডিএ মৌলিক অধিকার বলা যেতে পারে এমন কিছুই পাওয়া যাচ্ছে না। প্রশ্ন করা হয়, ডিএ (Dearness allowance) মৌলিক অধিকার (fundamental right), এমন দাবির পিছনে তাঁদের কোনও যুক্তি রয়েছে কী?

বিরতির আগে প্রথম পর্বের শুনানিতে দুই পক্ষ – অর্থাৎ রাজ্য সরকার ও কর্মচারীরা বক্তব্য রেখেছে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী শ্যাম দিওয়ান।

রাজ্য সরকারের পক্ষে আইনজীবী শ্যাম দিওয়ান বলেন ডিএ (Dearness allowance) দেওয়া বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বক্তব্যও তিনি তুলে ধরেন। বলেন, রাজ্য সরকার কর্মচারিদের কত শতাংশ ডিএ দেবে তা রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং পারিপার্শ্বিক বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। কর্মচারীদের পক্ষে আইনজীবী ঘুরিয়ে নাক দেখানোর ভঙ্গিতে বলেন, তাঁরাও জানেন ডিএ বাধ্যতামূলক নয়। কিন্তু তাঁরা আইনি অধিকার বলে সেটা চাইছেন।

সিব্বল পাল্টা বলেন, দেশের অন্তত ১৩টি রাজ্য রয়েছে যারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যগুলি তাদের আর্থিক পরিস্থিতির ভিত্তিতেই ডিএ দিয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারও সেই পথেই রয়েছে। ডিএ দেওয়া হয় না এমন নয়। কার্যত কোন আইনের বলে ডিএ-র দাবি নিয়ে শীর্ষ আদালতে সরকারি কর্মীরা, তাঁদের এখন সেটাই প্রমাণ করতে হবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...