Monday, April 6, 2026

দলনেত্রীর নির্দেশ মেনেই কর্মসূচি চালিয়ে যেতে হবে: ভার্চুয়াল বৈঠকে বার্তা সুব্রত বক্সির

Date:

Share post:

মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেখানেই তিনি সকলকে মনে করিয়ে দেন, একুশে জুলাইয়ের মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য যে নির্দেশ দিয়েছেন, যে কর্মসূচি দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে হবে।

সুব্রত বক্সি বলেন, দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য নেত্রী যে কর্মসূচি নির্ধারণ করেছেন, তা যথাযথভাবে পালন করতে হবে। দলের প্রতিটি শাখা সংগঠন—যুব, মহিলা, শ্রমিক, কৃষক—সেই মোতাবেক কাজ করবে। তিনি জানান, ইতিমধ্যেই তৃণমূল মহিলা কংগ্রেস গান্ধীমূর্তির পাদদেশে মেয়র রোডে ধরনা-অবস্থান কর্মসূচি সম্পন্ন করেছে। আগামী শনিবার ও রবিবার রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি। ঠিক এইভাবেই প্রতি সপ্তাহে শনি-রবিবার করে লাগাতার কর্মসূচি পালন করতে হবে নেত্রীর নির্দেশ মেনে। রাজ্য সভাপতির আরও বার্তা, এনআরসি, এসআইআর, বাংলা ভাষা ও বাঙালিবিদ্বেষ, কেন্দ্রীয় বঞ্চনা—এই সমস্ত ইস্যুতে নেত্রীর দেখানো পথ অনুসরণ করে রাজ্যজুড়ে আন্দোলন জোরদার করতে হবে। ভোটার তালিকায় কারচুপি নিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধেও লাগাতার প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে।

জনসংযোগ আরও মজবুত করার ওপর জোর দিয়ে সুব্রত বক্সি বলেন, মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তুঘলকি আচরণ কীভাবে সাধারণ মানুষের ক্ষতি করছে। বাংলার প্রতি বঞ্চনার বার্তাও আরও জোরালোভাবে পৌঁছে দিতে হবে। সুব্রত বক্সির বক্তব্যের পর ভার্চুয়াল বৈঠকে বিশদে দলীয় বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে রাজ্যের পুলিশ অফিসারদের সম্মাননা, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মিলবে ‘চিফ মিনিস্টার্স মেডেল’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...