Friday, June 26, 2026

বিদ্যাসাগরের মূর্তি উপহার পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী, রাস্তাতেই স্কুলপড়ুয়াদের সঙ্গে কথোপকথন

Date:

Share post:

আরামবাগ থেকে ঘাটাল যাওয়ার পথে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল বীরসিংহ গ্রাম। মঙ্গলবার এই পথে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গ্রামের কাছে পৌঁছন, তখন তাঁকে এক ঝলক দেখতে রাস্তায় ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। ছোটো থেকে বড়—সব বয়সের মানুষ তাঁকে দেখতে মুখিয়ে ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন অনেক স্কুলপড়ুয়াও, কেউ বা স্কুলের ইউনিফর্মেই। এই দৃশ্য দেখে গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, গ্রামবাসীদের সঙ্গে আলাপ জমে ওঠে।

এই হৃদয়ছোঁয়া মুহূর্তে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীকে উপহার দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মূর্তি। উপহার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা আমার জন্য অনেক বড় সম্মান। মূর্তিটি হাতে নিয়েই তিনি রওনা হন ঘাটালের দিকে। এমন আন্তরিকতায় মুগ্ধ মুখ্যমন্ত্রী ও গ্রামবাসীদের মিলন আরও একবার প্রমাণ করল—নেতা ও জনতার সম্পর্ক শুধুই রাজনৈতিক নয়, তা হৃদয়েরও।

আরও পড়ুন- দলনেত্রীর নির্দেশ মেনেই কর্মসূচি চালিয়ে যেতে হবে: ভার্চুয়াল বৈঠকে বার্তা সুব্রত বক্সির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...