Monday, March 30, 2026

বিচারপতিরা হন সাংসদ, দলের মুখপাত্র হন বিচারপতি! বিজেপির নগ্ন সিস্টেমকে কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

দেশের বিচার ব্যবস্থায় আর এক নির্মম পরিহাস! বিজেপির শাসনে এতটাই নগ্ন ‘সিস্টেম’ যে, কখনও বিচারপতিরা হন সাংসদ, আবার কখনও পার্টির মুখপাত্র বনে যান বিচারপতি! আর কত নগ্ন হবে বিজেপি! বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির (BJP) মুখপাত্র (spokesperson) আরতি সাঠে (Aarti Sathe) নিযুক্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

নিজের ফেসবুক পেজে দেবাংশু লেখেন, বাংলায় বিচারপতি ইস্তফা দিয়ে বিজেপির সাংসদ হন। সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিচার দেওয়ার পর রাজ্যসভার সাংসদ হন, আর এখন সবকিছু ছাড়িয়ে সরাসরি রাজনৈতিক দলের মুখপাত্র আসীন হচ্ছেন বিচারপতির (Judge) আসনে! এই পরিস্থিতিতে তাঁর প্রশ্ন, এরপরেও যদি কেউ বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন, তাকে কি আদালত অবমাননার দায়ে জেলে নিয়ে যাওয়া হবে?

বিজেপির আমলে নানান কর্মকাণ্ডে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিজেপি কিছুতেই রাজনীতির বেড়াজাল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত রাখতে পারছে না। পরিস্থিতি এমনই যে, বিচারপতিদের (Judge) পুরস্কারস্বরূপ নানা রাজনৈতিক পদ দিতে হচ্ছে। আবার রাজনৈতিক ফায়দা লুটতে বিচারপতির আসনে বসাতে হচ্ছে দলের মুখপাত্রকে (spokesperson)! মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র আরতি সাঠেকে বম্বে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত করার পর তৃণমূল-সহ গোটা ইন্ডিয়া একযোগে গর্জে উঠেছে। এই নিয়োগকে গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় আঘাত বলে নিন্দা করেছেন সকলে। এই ঘটনা ভারতীয় বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ফের একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে বলে মত তাঁদের। পরিহাসে রূপান্তরিত করবে বিচার ব্যবস্থাকেকে।

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...