Sunday, June 14, 2026

মেদিনীপুরে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

মেদিনীপুরে কর্নেলগোলাতে আমাদের পাড়া আমার সমাধান ক্যাম্পে মুখ্যমন্ত্রী। বুধবার মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার সময় ‘আমার পাড়া আমার সমাধান’ ক্যাম্পে যান মুখ্যমন্ত্রী।কনভয় নিয়ে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী নিজে কয়েক মিনিটের জন্য গাড়ি থেকে নেমে পুরপ্রধানের সঙ্গে কথা বলেন। শোনেন কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন। তবে ভিড় বেশি দেখে তিনি ক্যাম্পের ভেতরে না গিয়েই গাড়িতে উঠে পড়েন। ঝাড়গ্রামের উদ্দেশে রওনা হওয়ার সময় বলেন, ভিড় খুব বেশি, তাই ঢুকলাম না।

মুখ্যমন্ত্রীর এই সংক্ষিপ্ত উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই এলাকায় উৎসাহের ঢেউ ওঠে। পরে পুরপ্রধান সৌমেন খান জানান, মুখ্যমন্ত্রী বলেছেন কর্মসূচি যেন আরও ভালোভাবে হয়। আমরা তাঁর পরামর্শ মেনে কাজ করব।

অন্যদিকে, খড়্গপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরির সঙ্গেও সংক্ষেপে কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি খড়্গপুরের সব নেতা-কর্মীকে নিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। একই সঙ্গে খড়্গপুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন দেবাশিস চৌধুরি। একদিকে আমাদের পাড়া, আমাদের সমাধান-এ প্রশাসনের সক্রিয়তা, অন্যদিকে দলের সাংগঠনিক স্তরেও মুখ্যমন্ত্রীর বার্তা, দুই দিক সামলে বুধবার সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক প্রধানকে।

আরও পড়ুন – বাংলাভাষা শেখাতে BJP-কে সহজপাঠ-বর্ণপরিচয় SFI-এর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...