Friday, April 3, 2026

সাতসকালে চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার!

Date:

Share post:

বৃষ্টি ভেজা বুধের সকালে খাস কলকাতার রাস্তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন চাঁদনী চক মেট্রো স্টেশনের (Chandni Chowk Metro Station) বাইরে একটি ভ্যান রিক্সার মধ্যে দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ (Bowbazar Police Station)। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেয়ার স্ট্রিট থানার কাছে রিক্সার উপর মৃতদেহ পড়েছিল। বিষয়টা নজরে আসতেই দ্রুত বউবাজার থানায় খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান অসুস্থতার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও খুনের তত্ত্ব এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হতে পারে অন্য কোথাও খুন করার পর চাঁদনী চকের কাছে দেহ ফেলে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।

 

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...