Friday, May 22, 2026

হাই কোর্টে খারিজ মিঠুনের সব আর্জি, তদন্তে সহযোগিতার নির্দেশ বিচারপতির

Date:

Share post:

আদালতে খারিজ হয়ে গেল বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborti) আর্জি। তাঁর বিরুদ্ধে FIR খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন। বুধবার, বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ সেই আর্জি খারিজ করে, মিঠুনকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত- জানিয়েছেন অভিযোগকারীর পক্ষের আইনজীবী অয়ন চক্রবর্তী। একই সঙ্গে ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির আগে মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়েছে আদালত।

মিঠুনের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে FIR দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে চিৎপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। এফআইআর খারিজের আবেদনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন (Mithun Chakraborty)। তাঁর বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দেন তাঁরই প্রাক্তন সচিবের স্ত্রী শর্মিলা রায়চৌধুরী। সোমবার শিয়ালদহ আদালতে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। বিজেপি (BJP) নেতা ছাড়াও তাঁর এক ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই দম্পতি।

প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মিঠুনের সঙ্গে ছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী ও বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ দেন। প্রথম দফায় কাজের টাকা পেলেও পরের দফায় তাঁকে অতিরিক্ত কিছু কাজের জন‌্য চাপ দেন মিঠুনরা। সুমনের দাবি, স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা সংগ্রহ করে কাজও শেষ করেন তিনি। কিন্তু সেই কাজ সংক্রান্ত কোনও নথি তাঁর কাছে নেই। সুমন ও তাঁর স্ত্রীর অভিযোগ, ওই কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা বাকি রয়েছে তাঁদের। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। টাকা চাইতে গেলেই হয়রানি করা হয় বলে অভিযোগ দম্পতির। এর পরই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই মামলাতেই এদিন গোপন জবানবন্দি দেন সুমানের স্ত্রী।

শর্মিলার আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, শুনানিতে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানিয়ে দেন এফআইআর খারিজ হবে না। তদন্তে স্থগিতাদেশও চেয়েছিলেন ‘জাত গোখরো’। এর কোনও আর্জিই মানেননি বিচারপতি। তিনি জানান, মিঠুনের বিরুদ্ধে তদন্ত চলবে। বিজেপি নেতাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর। তার আগে মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
আরও খবরআমার ভূমি ঐক্যবদ্ধ, বঙ্গভূমি: বাংলা ভাষার সম্মানে গান লিখলেন মুখ্যমন্ত্রী

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...