Friday, June 26, 2026

মালপোয়া থেকে মালটা: মালব্যকে মোক্ষম খোঁচা ঋত্বিকের

Date:

Share post:

বাংলাভাষাকে বাংলাদেশী ভাষা বলেছে অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ। আর তার পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি, বাংলা বলে না কি কোনও ভাষাই নেই! এর বিরোধিতায় গর্জে উঠেছে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষ এই মন্তব্যের প্রতিবাদে সরব হন। এই নিয়ে স্যোশাল মিডিয়ায় অমিত মালব্যকে তীব্র কটাক্ষ করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwisk Chakraborty)। নিজের ফেসবুক পেজে মালপোয়া থেকে মালটা (লেবু) একের পর এক খোঁচা দিয়েছে অ্যাডভকেট অচিন্ত্য আইচ।

বাংলা ভাষার অপমানের তীব্র প্রতিবাদ করে ঋত্বিক (Ritwisk Chakraborty) লেখেন, “আমারা সবাই জানি অমিত মালপোয়া বলে কেউ নেই। আবার মালটা বলে একটা লেবু আছে যেটা বেশি কচলালে তিতা হয় কি না জানিনা। এদিকে অমিত মালব্য বলে এক জন নাকি আছে। তার ব-এ য ফলাটা সবাই নিজের কাছে জমা রাখুক তাহলে শুধু মাল টা পরে থাকবে।“

বিজেপিকে নিশানা করে তীব্র চিমটি কাটেন ঋত্বিক চক্রবর্তী। মালটা লেখার পরে তিনি লেখেন, “বাংলা বিরোধী বাঙালি বিরোধী গান্ধীজি বিরোধী সংবিধান বিরোধী স্বাধীনতা আন্দোলন বিরোধী একই সঙ্গে সেলুলার জেলে বসে মুচলেকার পক্ষে হিটলারের পক্ষে ডোলান্ড ট্রাম্পের পক্ষে নাথুরামের পক্ষে এমন কী গুমনামী বাবার পক্ষে এক কথায় প্রকাশ করুন।”

বাংলা ভাষার উপর আক্রমণে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন বাংলাভাষীরা। বিজেপি-বিরোধী জোটও এই নিয়ে প্রতিবাদে সরব। ভাষার উপর আক্রমণের প্রতিবাদে রাজপথে নেমে মিছিল করছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। এবার টলিউড থেকেও উঠল প্রতিবাদের ঝড়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...