Sunday, March 22, 2026

আউটস্ট্যান্ডিং-কমেন্ডেবল সার্ভিসের পুরস্কার! মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন ছয় পুলিশ আধিকারিক

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগে মনোবল বাড়ছে রাজ্য পুলিশের। মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন রাজ্য পুলিশের ছ’জন কর্মরত আধিকারিক। এর মধ্যে চারজনকে দেওয়া হচ্ছে ‘মুখ্যমন্ত্রীর পুলিশ পদক ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং দু’জন পাচ্ছেন ‘কমেন্ডেবল সার্ভিস’-এর জন্য সম্মান। ১৫ অগাস্ট কলকাতার রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে পদক তুলে দেবেন।

৫ অগস্ট প্রকাশিত রাজ্য পুলিশের সদর দফতরের সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস’ বিভাগে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন— মালদা রেঞ্জের আইজিপি দীপ নারায়ণ গোস্বামী, রাজ্য ট্রাফিক শাখার আইজিপি গৌরব শর্মা, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সদর) মীরাজ খালিদ এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিআইজি দেবস্মিতা দাস। অন্যদিকে, ‘কমেন্ডেবল সার্ভিস’ বিভাগে সম্মানিত হতে চলেছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার (ডিআইজি পদমর্যাদায়) অরিজিৎ সিনহা এবং বাঁকুড়া জেলার এসআই (এবি) ইশ্বর সোরেন।

জানা গিয়েছে, এই পদকের জন্য মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের পেশাগত নিষ্ঠা, দক্ষতা, নিরপেক্ষতা এবং দায়িত্ব পালনের গুণমানকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত আধিকারিকদের স্বাধীনতা দিবসের মহড়া ও মূল অনুষ্ঠানে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই কারণে যেন তাঁদের দৈনন্দিন কাজের স্বাভাবিকতায় কোনও ব্যাঘাত না ঘটে। রাজ্য পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (হেডকোয়ার্টার্স)-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সম্মান পুলিশ বিভাগে বাড়তি মনোবল ও অনুপ্রেরণার সঞ্চার করবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন- শুল্ক দ্বিগুণ ট্রাম্পের! রেখেঢেকে উত্তর দিল ভারত, তুলোধনা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...