Friday, June 26, 2026

শুল্ক দ্বিগুণ ট্রাম্পের! রেখেঢেকে উত্তর দিল ভারত, তুলোধনা তৃণমূলের

Date:

Share post:

কোথায় গেল ট্রাম্প-মোদির বন্ধুত্ব? মোদির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের চরম ক্ষোভ প্রকাশ্যে। আগেই হুমকি দিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জেরে ভারতকে জরিমানা দিতে হবে। সেই অনুযায়ী বুধবার হোয়াইট হাউস থেকে ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা। এখন মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশ। এর পাল্টা জবাব দিয়েছে ভারত তবে সম্পূর্ণ রেখেঢেকে। এই ইস্যুতে মোদির নাম না করে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস।

এ বার থেকে ভারতীয় পণ্য আমেরিকায় রফতানি করতে গেলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এই সংক্রান্ত এগ্‌জিকিউটিভ অর্ডারে ট্রাম্প বুধবার স্বাক্ষর করেছেন। আগামী ২৭ অগাস্ট থেকে তা কার্যকর হবে। এর পাল্টা দিয়ে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়কে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। বাজারের পরিস্থিতি এবং দেশের ১৪০ কোটি মানুষের শক্তিসম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে। কিন্তু আমেরিকা কেবল ভারতের উপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, এটা দুর্ভাগ্য়জনক। মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করে বলতে চাই, এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়। নিজেদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্তরকম পদক্ষেপ করবে ভারত।’

এ বিষয়ে আরও একবার মোদি সরকারকে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নিজের এক্স হ্যান্ডেলে মোদির নাম না করে কটাক্ষ করে বলেছেন, “২৫+২৫=৫০
ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপানো নিয়ে কী বলবেন ৫৬ ইঞ্চি?
আর এখন আমরা জানি কেন মোদি এবং তার নড়বড়ে জোট সংসদ ব্যাহত করছে।”

আরও পড়ুন- অফিসারদের সাসপেনশনে ক্ষুব্ধ ডব্লিউবিসিএস সংগঠন! উদ্বেগ প্রকাশ করে চিঠি মুখ্যসচিবকে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

_

 

_

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...