Tuesday, March 31, 2026

ট্রাম্পের শুল্ক হুমকি, অপরিবর্তিত রেপো রেট

Date:

Share post:

বিশ্ববাজারে আর্থিক অস্থিরতা। মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া আমদানি শুল্ক (tariff) আরোপের সম্ভাবনা। শুল্ক নিয়ে ট্রাম্পের (Donald Trump) হুমকি। ভারতীয় মুদ্রা দুর্বল হতে পারে। এরই মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তাদের মূলনীতি সুদের হার বা রেপো রেট (repo rate) ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন আপাতত রেপো রেট বাড়ছে না। যা ছিল তাই থাকছে। এদিন সঞ্জয় মালহোত্রা (RBI, Governor) চলতি অর্থবর্ষে দেশের মুদ্রাস্ফীতির হার এবং জিডিপি গ্রোথের (GDP growth) পূর্বাভাসও দিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পূর্বাভাস, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি পৌঁছবে ৬.৫ শতাংশে। গত ৪ অগাস্ট থেকে মালহোত্রার নেতৃত্বাধীন ছয় সদস্যের আর্থিক নীতি কমিটির বৈঠক শুরু হয়। সেই আর্থিক নীতি কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব আজ সকালে ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর।

আরবিআই চলতি অর্থবর্ষের শুরুতেই ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে ৬% থেকে ৫.৫%-এ নামিয়েছে, এবং ক্যাশ রিজার্ভ রেসিও এক ধাক্কায় ১ শতাংশ কমিয়ে ৪%-এর বদলে ৩% করেছে। ফলে এই মুহূর্তে নতুন করে রেট কমানোর প্রয়োজন মনে করেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক। সুদের হার অপরিবর্তিত রাখায় হোম লোন, গাড়ি লোন বা পার্সোনাল লোনের ইএমআই-তে আপাতত কোনও পরিবর্তন আসছে না। তবে দীর্ঘমেয়াদে সঞ্চয় ও বিনিয়োগে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে।

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...